Revolutionary democratic transformation towards socialism

নারীনেত্রী আয়শা খানমের মৃত্যুতে সিপিবি’র শোক


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম আজ ২ জানুয়ারি ২০২১, এক শোক বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী, বীর মুক্তিযোদ্ধা, দেশের নারী আন্দোলনের অন্যতম নেত্রী আয়শা খানমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আয়শা খানম পাকিস্তান আমলে ছাত্র ইউনিয়নের নেত্রী হিসেবে পাকিস্তানি ঔপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে গণসংগ্রামে অংশ নিয়েছেন এবং ’৭১-এর মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়ে দেশকে মুক্ত করতে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশ ও জাতি তাঁর এই ভূমিকাকে চিরদিন স্মরণ রাখবে। নেতৃবৃন্দ বলেন, নারীনেত্রী আয়শা খানম ছাত্র জীবনের পরবর্তী পুরো সময়টা এদেশের নিপীড়িত নারীদের মুক্তির লক্ষ্যে নিবেদিত ছিলেন। এদেশের নারীমুক্তি আন্দোলনের ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। নেতৃবৃন্দ মহিলা পরিষদের নেতাকর্মী, সদস্য, শুভানুধ্যায়ী ও আয়শা খানমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..