Revolutionary democratic transformation towards socialism

পশ্চিমবাংলার সাবেক স্পিকার কমরেড হাসিম আব্দুল হালিমের মৃত্যুতে সিপিবি’র শোক

পশ্চিমবঙ্গের সাবেক স্পিকার এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র নেতা কমরেড হাসিম আব্দুল হালিমের মৃত্যুতে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে সিপিবি’র নেতৃবৃন্দ বলেছেন, বর্ণাঢ্য জীবনের অধিকারী পোড় খাওয়া এই কমিউনিস্ট নেতা পশ্চিমবঙ্গ তথা ভারতের কমিউনিস্ট আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ৬বার পশ্চিমবঙ্গের বিধায়ক নির্বাচিত হন। ১৯৮২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ২৯ বছর পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন মেধা আর যোগ্যতার অনন্য দৃষ্টান্ত। অন্য রাজ্যের স্পিকাররা তাঁর কাছ থেকে পরামর্শ নিতেন। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি তিনি ছিলেন এক প্রখ্যাত আইনজীবী। ভারতের সংবিধান বিশেষজ্ঞ হিসেবে তিনি ছিলেন প্রথম সারির একজন। তিনি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশানের চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড ফেডারেশন অব ইউনাইটেড নেশসন অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে ভারতের কমিউনিস্ট আন্দোলন এক গুরুত্বপূর্ণ নেতাকে হারালো। বিবৃতিতে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত সিপিআইএম-এর নেতা-কর্মী ও প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বার্তা প্রেরক চন্দন সিদ্ধান্ত কেন্দ্রীয় দপ্তর বিভাগ

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..