Revolutionary democratic transformation towards socialism

সিপিবি’র দাবি হকারনেতা কবিরের ওপর আক্রমণকারীদের গ্রেফতার ও বিচার কর

গতকাল ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় চলমান হকার আন্দোলনের নেতা, বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আবুল হাশিম কবিরের উপর পুরানা পল্টন এলাকায় মুক্তাঙ্গন ইউনিট আওয়ামী লীগ কর্মিরা নৃশংস নিপীড়ন চালিয়েছে। সন্ত্রাসীরা হাতুড়ি, রড ও লাঠি দিয়ে তাঁকে আঘাত করে ক্ষত-বিক্ষত করে। চিৎকার শুনে স্থানীয় হকাররা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হকারনেতা আবুল হাশিম কবিরের উপর সন্ত্রাসীদের আক্রমণের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে আজ ২৬ সেপ্টেম্বর এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহম্মদ শাহআলম অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন। নেতৃবৃন্দ হকারদের চলমান রুটি রুজির আন্দোলনের সাথে সংহতি পুনঃব্যক্ত করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..