বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আজ এক বিবৃতিতে মানিকগঞ্জে গণতান্ত্রিক বাম মোর্চার রোড মার্চ কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আজ বাম মোর্চার শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে নেতা-কর্মীদের আহত ও ব্যানার ছিনিয়ে নিয়ে প্রমাণ করেছে বর্তমানে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ হামলার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন। নেতৃবৃন্দ আরো বলেন, পুলিশি হামলা, নির্যাতন করে দেশের মানুষের গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করা যাবে না। নেতৃবৃন্দ সরকারের এই অগণতান্ত্রিক আচরণ সকল গণতান্ত্রিক, প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বান জানান।
বার্তা প্রেরক
চন্দন সিদ্ধান্ত
কেন্দ্রীয় দপ্তর বিভাগ
Login to comment..