বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ এবং কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি কমরেড মুজাদিুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী কমরেড জোনায়েদ সাকি, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক কমরেড মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক কমরেড হামিদুল হক আজ ২৯ জুন ২০২০ সংবাদপত্রে দেয়া এক যুক্ত বিবৃতিতে দেশের বর্ষীয়ান রাজনীবিদ, বিশিষ্ট মার্কসবাদী বিপ্লবী, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম র্শীষ নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকরব খান রনো করোনা আক্রান্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন।
বিবৃতিতে বলা হয়, কমরেড রনো দীর্ঘদিন ধরেই সিওপিডিতে ভোগছিলেন। স্বাভাবিক অবস্থায়ই তাঁর অক্সিজেন সহায়তা নিতে হয়। বর্তমানে কমরেড রনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাম গণতান্ত্রিক জোট আশা প্রকাশ করেন ঢাকা মেডিকেলের চিকিৎসকগণ ও হাসপাতাল কর্তৃপক্ষ তার সুচিকিৎসার ব্যবস্থা করবেন।
বিবৃতিতে বলা হয় কমরেড রনো অবশ্যই দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন।
সদরঘাটে লঞ্চ ডুবিতে হতাহতের ঘটনায় শোক প্রকাশ
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে আজ ঢাকার সদরঘাটে লঞ্চ ডুবিতে প্রায় অর্ধশতাধিক নিরীহ যাত্রীর হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমদেনা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, করোনাকালে যখন খুব বেশি যাত্রী নাই তখন লঞ্চ ডুবির ঘটনা খুবই দুঃখজনক ও উদ্বেগের। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন থেকেই ফিটনেসবিহীন ও উপযুক্ত ডিজাইন ছাড়া এবং অদক্ষ সারেঙ দ্বারা যাত্রীবাহী লঞ্চ চালনার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটে আসছে। দুর্ঘটনার পর যখন জনগণের মধ্যে ক্ষোভ দেখা দেয় তখন সরকার, নৌ-মন্ত্রণালয় ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলেও সময় পেরোনোর পর আর কোন ব্যবস্থা নেয়া হয় না। এর ফলে একের পর এক দুর্ঘটনা ঘটে চলছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ নৌ দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও নিহত-আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং লঞ্চ ডুবির জন্য দায়ীদের তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
Login to comment..