Revolutionary democratic transformation towards socialism

আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিপিবির শোক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বিশিষ্ট রাজনীতিক মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শোক প্রকাশ করেছে।  এক বিবৃতিতে সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম শোক প্রকাশ করে বলেন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে মোহাম্মদ নাসিম উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি।  বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান। 

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..