Revolutionary democratic transformation towards socialism

বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী বিক্ষোভ


বরিশাল
আজ ২ জুন ২০২০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ বলেন, করোনা মহামারীতে

বগুড়া
আক্রান্তের সংখ্যা ও মৃত্যু যখন উর্ধ্বমুখী, তখন প্রয়োজন ছিল আরো কঠোর লকডাউন; কিন্তু সরকার স্বাস্থ্য বিশেষজ্ঞ

চাঁদপুর
এবং টেকনিক্যাল কমিটিসহ সকলের মতামত উপেক্ষা করে অফিস-আদালত, দোকানপাট, গণপরিবহনসহ সবকিছু খুলে দিয়ে জনগণকে আরো মৃত্যু

চট্টগ্রাম
ঝুঁকির মধ্যে ফেলেছে। গত ২ মাস সরকার শ্রমজীবীসহ সাধারণ মানুষের খাদ্য আর্থিক নিরাপত্তাসহ কার্যত কোন দায়িত্ব না নিয়ে

দিনাজপুর
৪ কোটি চরম দারিদ্র মানুষকে বিপর্যয়ের মধ্যে ফেলেছে।অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকসহ লক্ষ-কোটি কর্মক্ষম মানুষ কর্মহীন

ফরিদপুর
হয়ে পড়েছে। এসময় সরকারের পক্ষ থেকে খাদ্য, নগদ অর্থসহ নানা সহযোগিতা নিয়ে জনগণের পাশে দাঁড়ানোর দরকার ছিল। কিন্তু সরকার

ফেনী
নিজেদের দায়িত্ব পালন না করে সকলের মতামত উপেক্ষা করে লকডাউন তুলে নিয়ে সকল গণপরিবহন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সরকার

গাইবান্ধা
বলেছে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলবে অর্থাৎ ৫০% সীট খালি রাখবে। কিন্তু অভিজ্ঞতা বলে যে সরকার প্রশাসন, বিআরটিএ

হবিগঞ্জ
ফিটনেসবিহীন গাড়ী চলাচলে এবং লাইসেন্সবিহীন চালকের গাড়ী চালানো বন্ধ করতে পারে না তারা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে গাড়ী

ঝিনাইদহ
চালাবে তা বোধগম্য না। তদুপরি সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়ভাবে একতরফা মালিকদের স্বার্থ রক্ষায় বাসের ভাড়া ৬০% বৃদ্ধি

জয়পুরহাট
করার সিদ্ধান্ত নিয়েছে যা কর্মহীন ও বেকার হয়ে পড়াসহ করোনায় বিপর্যস্ত সাধারণ মানুষের জন্য মড়ার উপর খাড়ার ঘা হিসেবে বাড়তি

খুলনা
চাপ তৈরি করবে। বাসের ভাড়া পূর্বেই যা বৃদ্ধি করা হয়েছিল সেটাই ছিল অযৌক্তিক। সেই সময়ও জনগণ তা মানে নি। বজলুর রশিদ

কিশোরগঞ্জ
ফিরোজ আরো বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অতীতের সব সময়ের চেয়ে সর্ব নিন্মে নেমে আসার পরও আমাদের দেশে তেলের

কুড়িগ্রাম
দাম কমানো হয়নি। ফলে জ্বালানির দাম কমালে ভাড়া বৃদ্ধির প্রয়োজন হবে না। বাসের ভাড়া বৃদ্ধি না করে বিভিন্ন সড়কে সরকারি

ময়মনসিংহ
টোল আদায় বন্ধ, পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবি জানিয়ে বলা হয়, তারপরও যদি মনে করেন বাস মালিকদের ক্ষতি হবে তাহলে পোষাক

নওগাঁ
খাতসহ অন্যখাতে যেমন প্রণোদনা দেয়া হয়েছে তেমন প্রণোদনা বা ভর্তুকী সরকারের পক্ষ থেকে দেয়া হোক। কোন মতেই জনগণের উপর

নারায়ণগঞ্জসিরাজগঞ্জ
মূল্যবৃদ্ধির বোঝা চাপানো যাবে না। বিবৃতিতে নতুন করে বাস ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঘোষিত কর্মসূচি হিসেবে

সিরাজগঞ্জ
আজ চট্টগ্রাম, খুলনা, নারায়ণগঞ্জ, বগুড়া, বরিশাল, ফেনী, রাজশাহী, রংপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ,

সিলেট
দিনাজপুর, চাঁদপুর, হবিগঞ্জসহ দেশব্যাপী বিভিন্ন জেলা-উপজেলায় প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ মানববন্ধন পালিত হয়েছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..