Revolutionary democratic transformation towards socialism

গ্যাস-বিদ্যুতের দাম কমানোর দাবিতে সিপিবি-বাসদ ঢাকা মহানগরের বিক্ষোভ ১৬ সেপ্টেম্বর রাজপথ-মহাসড়কে অবস্থান কর্মসূচি সফল করুন

গ্যাস ও বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ঢাকা মহানগর কমিটি আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ মানুষের দাবির প্রতি সরকার তোয়াক্কা না করায় ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশে নেতৃবৃন্দ আগামী ১৬ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সারাদেশে রাজপথ-মহাসড়কে অবস্থান কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। আজ ১৩ সেপ্টেম্বর বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি-বাসদ আয়োজিত সমাবেশে সিপিবি ঢাকা কমিটির সভাপতি আব্দুল কাদের-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ ঢাকা মহানগরের সদস্য সচিব জুলফিকার আলী, সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল। কর্মসূচিটি পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন। বক্তারা বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির পেছনে সরকারের কোনো যুক্তি নেই। এই দাম বৃদ্ধি গণবিরোধী এবং বেআইনি। বিশ্ববাজারে তেলের দাম কমায় বিদ্যুতের উৎপাদন খরচ কমেছে। গ্যাস খাত লাভজনকভাবে পরিচালিত হচ্ছে। তারপরও দাম বৃদ্ধি এই সরকারের অগণতান্ত্রিক ও গণবিরোধী আচরণের বহিঃপ্রকাশ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার যদি অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহার করা না হলে, তীব্র আন্দোলনের মাধ্যমে বর্ধিত দাম প্রত্যাহারে সরকারকে বাধ্য করা হবে। সমাবেশে আরো উপস্থিত ছিলেন সিপিবি প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে নেতৃবৃন্দ বিদ্যুৎ-গ্যাস এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে পাড়া-মহল্লায় আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সমাবেশে বক্তারা বর্তমান ব্যবস্থা উন্নয়নে বৃহৎ রাষ্ট্রীয় বিদ্যুৎ প্লান্ট তৈরি, রাষ্ট্রীয় বন্ধ বিদ্যুৎ প্লান্ট চালু ও রেন্টাল-কুইক রেন্টাল নবায়ন না করার ও আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দাম কমানোর দাবি জানান। বার্তা প্রেরক চন্দন সিদ্ধান্ত

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..