Revolutionary democratic transformation towards socialism

শ্রমজীবী, নিম্ন আয়ের সাধারণ মানুষ ও দলিত জনগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিত করা হবে - ডা. সাজেদুল হক রুবেল


## মোহাম্মাদপুর ও লালমাটিয়ায় সিপিবি’র মেয়র প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক গণসংযোগ ও প্রচারণা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে কাস্তে মার্কার মেয়র প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক (রুবেল) আজ ১২ জানুয়ারি রবিবার সকাল থেকে মোহাম্মাদপুর টাউন হল, ইকবাল রোড, লালমাটিয়া এলাকায় গণসংযোগ করেছেন। বিকেলে মোহাম্মাদপুর টাউন হল ও বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত পথসভায় প্রার্থী ডা. সাজেদুল হক রুবেল বলেন, আমরা নির্বাচিত হলে শ্রমজীবী, নিম্ন আয়ের সাধারণ মানুষ ও দলিত জনগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। সকল নাগরিকের সমান সুযোগ নিশ্চিতের মাধ্যমে ২ কোটি জনসমুদ্রের এ মহানগরকে মানবিক ঢাকায় রূপান্তরিত করা হবে। সচল, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকার জন্য নগর সরকার প্রতিষ্ঠা ছাড়া বিকল্প নেই। নগর সরকার, বিকল্প রাজনীতি ও ভোটাধিকারের নিশ্চিতের জন্য সংগ্রাম করতে হবে। ৩০ জানুয়ারি যদি মানুষ তাঁর ভোট দিতে না পারে তবে ঐদিন থেকেই প্রতিরোধ আন্দোলনের শুরু করতে হবে। এসময় উপস্থিত ছিলেন সিপিবি’র সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক এবং প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট আহসান হাবীব লাবলু, কেন্দ্রীয় নেতা লুনা নূর, ঢাকা কমিটি’র সভাপতি মোসলেহ উদ্দিন,

ঢাকা কমিটির নেতা শংকর আচার্য, আসলাম খান, নির্বাচন পরিচালনা কমিটির নেতা জামাল হায়দার, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জ্বল, যুব ইউনিয়ন নেতা শিমুল খান, আহমেদ তালাত তাজিব প্রমুখ। এরপরে ডা. রুবেল মোহাম্মদপুর এলাকার বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মী ও দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। এছাড়া সকালে সেনপাড়া ভিশন মোড়, পুলপাড়, কাজীপাড়া, ইব্রাহীমপুর, উত্তর কাফরুলসহ বিভিন্ন এলাকায় প্রার্থীর পক্ষে গণসংযোগ করা হয়। এসময় কাফরুল ১নং বিল্ডিংয়ে গার্মেন্টস কর্মীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। উত্তর কাফরুলে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সিপিবি কাফরুল থানার সভাপতি শহিদুল ইসলাম, যুবনেতা রাসেল ইসলাম সুজন, সিপিবি ১৪নং ওয়ার্ড সভাপতি আলী কাওছার মামুন, সম্পাদক আসাদুজ্জামান আজীম, ১৬নং ওয়ার্ড নেতা মির্জা রাশেদ তানজিল, উদীচী নেতা রোকেয়া সুলতানা বিলু, সালিমা জান্নাত তমা প্রমুখ। বিকেলে তেজগাঁও নাবিস্কো মোড়, শিল্পাঞ্চল এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে সিপিবি কেন্দ্রীয় নেতা সাদেকুর রহমান শামীমসহ তেজগাঁও থানা সিপিবি’র নেতৃবৃন্দ অংশ নেন। এছাড়াও বাড্ডা, খিলগাঁও, রামপুরা, গোড়ান, বনশ্রী এলাকায় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে প্রচারণা চালানো হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..