## সিপিবি মনোনীত কাস্তে মার্কার প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
সিপিবি মনোনীত কাস্তে মার্কার প্রার্থী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল-এর পক্ষে আজ ১১ জানুয়ারি সকাল ১১টায় মিরপুর ১০ নম্বর সেনপাড়া-কাজীপাড়া- শেওড়াপাড়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
বিকাল ৪টা থেকে মিরপুর-১০, সেনপাড়া, কাজীপাড়া, ইব্রাহিমপুর কচুক্ষেত, কাফরুল, পুলপাড়, উত্তর কাফরুলসহ বিভিন্ন
পয়েন্টে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয় এসব পথসভায় বক্তব্য রাখেন সিপিবি’র কাস্তের প্রার্থী ডা. কমরেড আহাম্মদ সাজেদুল হক রুবেল, সিপিবি কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য আহসান হাবীব লাবলু, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সিপিবি কাফরুল থানার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল ইসলাম সুজন, সিপিবি ১৪নং ওয়ার্ড এর সভাপতি আলী কাউসার মামুন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান
আজীম, সিপিবি কাফরুল থানার নেতা হাসনাহিন শান্ত প্রমুখ।
পথসভায় ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল বলেন, বড় দুই শাসক শ্রেণির দল আওয়ামী লীগ ও বিএনপি’র মেয়র প্রার্থী গতকাল নির্বাচনের প্রথম দিনেই প্রথম মুহূর্তেই নির্বাচনী আচরণ লঙ্ঘন করে প্রচার কার্যক্রম শুরু করেন যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধতা করবে। অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান।