Revolutionary democratic transformation towards socialism

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা কমিটির সভাপতি কমরেড আব্দুস সাত্তার তারা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রমনা থানার সাবেক সভাপতি কমরেড নিজামুল হকের মৃত্যুতে সিপিবি’র শোক


বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা কমিটির সভাপতি, বগুড়া সদর উপজেলার সভাপতি কমরেড আব্দুস সাত্তার তারা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রমনা থানা কমিটির সাবেক সভাপতি কমরেড নিজামুল হকের মৃত্যুতে সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড তারা ট্রেড ইউনিয়ন আন্দোলনের একজন সংগ্রামী নেতা হিসেবে বগুড়া জেলা শ্রমিকদের অতি আপনজন ছিলেন। বগুড়া কটরমিল শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে থাকার সময় থেকে অনেক শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। গতকাল ২৬ ডিসেম্বর রাত ১১টায় ৮৫ বছর বয়সে কমরেড আব্দুস সাত্তার মৃত্যুবরণ করেন। কমরেড তারা বগুড়া সদর উপজেলার সভাপতি হিসেবে তাঁর মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত কমিউনিস্ট পার্টি একজন সংগ্রামী যোদ্ধা হিসেবে সবার কাছে অনুপ্রেরণা ছিলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগরের রমনা থানার সাবেক সভাপতি কমরেড নিজামুল হক গতকাল ২৭ ডিসেম্বর ভোর ৪টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘ সংগ্রামী জীবনে নানা প্রতিকূল পরিস্থিতিতেও কমিউনিস্ট পার্টির সাথে নিরবিচ্ছিন্ন কাজে যুক্ত ছিলেন। তাদের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নেতৃবৃন্দ বলেন, সামাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে কমরেড তারা ও কমরেড নিজামুল হক আমাদের চির স্মরণীয় হয়ে থাকবেন। বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত কমরেডদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..