Revolutionary democratic transformation towards socialism

কমরেড নিজামুল হকের প্রতি সিপিবি’র শ্রদ্ধা


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগরের রমনা থানার সাবেক সভাপতি নিজামুল হক ২৭ ডিসেম্বর ভোর ৪টায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত দেহ নিজ বাস ভবনের এলাকায় জানাজা শেষে সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ৩টায় শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হয়। এ সময় তার প্রতি তাঁর সহযোদ্ধা ও অনুরাগীরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটি, ঢাকা কমিটি, তেজগাঁও থানা কমিটি, গার্মেন্ট টিইউসিসহ অসংখ্য সংগঠন ও ব্যাক্তি। শ্রদ্ধা নিবেদনকালে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় সম্পাদক আহসান হাবিব লাবলু, জলি তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের, সাদেকুর রহমান শামীম, ঢাকা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন, মগবাজার শাখা সম্পাদক মাস্তান শের, তাঁর স্ত্রী ও কন্যাদ্বয়। শ্রদ্ধা নিবেদনকালে নেতৃবৃন্দ বলেনÑ কমরেড নিজামুল হক ছিলেন আজীবন বিপ্লবী। তাঁর জীবন সমাজ পরিবর্তনের সকল যোদ্ধাদের অনুসরণীয় অনুপ্রেরণা হয়ে থাকবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..