Revolutionary democratic transformation towards socialism

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সিপিবি’র মেয়র প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক (রুবেল)


ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র মেয়র প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক (রুবেল) আজ ৩১ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রার্থীর সাথে ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আরও উপস্থিত ছিলেন সিপিবি নেতা লুনা নূর, খান আসাদুজ্জামান মাসুম, নিমাই গাঙ্গুলী, আলী কায়সার মামুন, রাসেল

ইসলাম সুজন। মনোনয়নপত্র জমা দেয়ার পর ডা. আহাম্মদ সাজেদুল হক (রুবেল) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ক্ষমতাসীনরা যাতে জাতীয় নির্বাচনের মতো ভোট ডাকাতি করতে না পারে সেদিকে সবাইকে নজর রাখতে হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার লড়াই গড়ে তোলার জন্য আমরা এ নির্বাচনে অংশ নিচ্ছি। এই নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমরা গরিববান্ধব-পরিবেশবান্ধব স্মার্ট ঢাকা সিটি গড়ে তোলার সংগ্রামকে বেগবান করতে চাই।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..