বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ অপর এক বিবৃতিতে বলেছেন, বিকল্প ব্যবস্থা না করে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধে হঠাৎ করে নেওয়া সরকারের সিদ্ধান্ত অপরিকল্পিত, আমলাতান্ত্রিক ও হঠকারী। এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের সুযোগ-সুবিধাকে বিবেচনায় নেওয়া হয়নি। মহাসড়কে দুর্ঘটনার আসল কারণকে আড়াল করতে এবং দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে সব দায় অটোরিকশার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, এমনিতেই বছরের পর বছর ধরে যোগাযোগ মন্ত্রণালয় ভুল নীতি ও ভুল সিদ্ধান্তে চলছে। সকল রুটে পর্যাপ্ত সংখ্যক বিআরটিসি বাস চালুর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে না। জনগণের স্বার্থ না দেখে লুটপাটের বিষয়টিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। সরকারের সাম্প্রতিক এই সিদ্ধান্তে সারাদেশে পরিবহন ব্যবস্থায় চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে। ফলে জনদুর্ভোগ কমার বদলে আরো ভয়াবহ হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নতুন সমাধানের সূত্র বের করার দাবি জানিয়েছেন।
বার্তা প্রেরক
চন্দন সিদ্ধান্ত
Login to comment..