বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম শহীদ নূর হোসেন ও শহীদ আমিনুল হুদা টিটো দিবস উপলক্ষে স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন, যে স্বপ্ন নিয়ে নূর হোসেন, সৈয়দ আমিনুল হুদা টিটোসহ অসংখ্য মানুষ স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করেছিলেন, সেই স্বপ্ন পূরণ দূরে থাক, দেশ এখন সেই স্বপ্নের বিপরীত দিক দিয়ে চলছে। দেশবাসী এখনো গণতন্ত্রের স্বাদ পায়নি।
নেতৃবৃন্দ আরো বলেন, গণআন্দোলনের ভেতর দিয়ে অর্জিত ন্যূনতম ভোটের অধিকারও কেড়ে নেয়া হয়েছে। গত ৩০ ডিসেম্বর নৈশকালীন ভোটের প্রহসনের মধ্যদিয়ে বর্তমান সরকার ক্ষমতায় টিকে আছে। গণতান্ত্রহীন উন্নয়নের নামে দেশে কর্তৃত্ববাদ, রাষ্ট্রীয় সন্ত্রাস, লুটপাট, গোষ্ঠীতন্ত্র কায়েম হয়েছে। দুঃশাসন দেশবাসীর উপর জগদ্দল পাথরের মত চেপে বসেছে।
নেতৃবৃন্দ শহীদ নূর হোসেন-টিটোদের স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী দুঃশাসনের অবসান ঘটাতে বাম গণতান্ত্রিক শক্তিসমূহের নেতৃত্বে জনগণের বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
Login to comment..