Revolutionary democratic transformation towards socialism

চাঁদপুর জেলার সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নিরোধ বরুন অধিকারীর মৃত্যুতে সিপিবির শোক


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চাঁদপুর জেলার সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নিরোধ বরুন অধিকারী আজ ২৪ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, বিকেলে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। আজ এক বিবৃতিতে সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম প্রবীণ জননেতা ও বীর মুক্তিযোদ্ধা নিরোধ বরুন অধিকারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ গণতন্ত্র ও সমাজ পরিবর্তনের লড়াই এবং কৃষক-শ্রমিক আন্দোলনে তাঁর ভূমিকা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বলেন, মেহনতি মানুষের মুক্তির আন্দোলনে জননেতা নিরোধ বরুন অধিকারীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। কুমিল্লা মেডিকেল কলেজে প্রয়াত কমরেড মৃত্যুর পূর্বে চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে তাঁর মরণোত্তর দেহদান করে যান। নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..