Revolutionary democratic transformation towards socialism

অধ্যাপক মোজাফফর আহমদ-এর প্রতি সিপিবি’র শেষ শ্রদ্ধা নিবেদন


মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের উপদেষ্টা, মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর অন্যতম সংগঠক, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমদ-এর প্রতি সিপিবি’র পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। আজ বেলা ১২টায় তাঁর মৃতদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম-এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন

সিপিবি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান, সভাপতিমণ্ডলীর সদস্য লক্ষ্মী চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, জলি তালুকদার, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শামছুজ্জামান সেলিম, অ্যাড. সোহেল আহমেদ, অ্যাড. মাকসুদা আখতার লাইলি, সাদেকুর রহমান শামীম, লুনা নূর প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ প্রয়াত এ নেতার প্রতি গার্ড অব অনার প্রদান করেন। উল্লেখ্য অধ্যাপক মোজাফফর আহমদ গতকাল ২৩ আগস্ট সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..