Revolutionary democratic transformation towards socialism

বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তি পরিদর্শন


আজ ১৭ আগস্ট ২০১৯, শনিবার বিকাল ৫টায় বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ভস্মীভূত রাজধানীর মিরপুরের চলন্তিকা, ঝিলপাড় ও আমারবাগ বস্তি পরিদর্শন করেন। পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সরকারকেই। সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে হবে। অতীতে বহুবার বিভিন্ন বস্তিতে অগ্নিকাণ্ডের পরে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পরিবর্তে বস্তি এলাকা থেকে উচ্ছেদ

করা হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনাসমূহ বস্তিবাসীদের উচ্ছেদ করার উদ্দেশ্যেই সংগঠিত কি না সেই সন্দেহ উড়িয়ে দেয়া যাচ্ছে না। নেতৃবৃন্দ অবিলম্বে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা এবং অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান। অগ্নিকাণ্ডে ভস্মীভূত বস্তি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা আব্দুস সাত্তার, রুহিন হোসেন প্রিন্স, খালেকুজ্জামান লিপন, সাজেদুল হক রুবেল, সীমা দত্ত, ডা. মুজিবুল হক ও মামুন কবির প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..