গত বছরের মতো এ বছরও কোরবানীর পশুর চামড়া নিয়ে চামড়া ব্যবসায়ীদের সিন্ডিকেটের যে অপতৎপরতা চলছে তা ঠেকাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ ৭ আগস্ট সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে বলেছেন, কয়েক বছর ধরে কোরবানীর পশুর চামড়ার দাম নিয়ে চামড়া ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে কৃত্রিমভাবে দাম মাত্রাতিরিক্তভাবে কমিয়ে রেখে অস্বাভাবিক মুনাফা লুটে নেয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, চামড়ার দাম থেকে প্রাপ্ত অর্থের হকদার হচ্ছে গরিব ও এতিমরা। দাম কমানোর ফলে গরিব ও এতিমরা ক্ষতিগ্রস্ত হয়। গরিবদের ঠকিয়ে একদল ধনী সিন্ডিকেট করে মুনাফা লুটে নিচ্ছে এটা কাম্য হতে পারে না।
নেতৃবৃন্দ সরকারকে এ বিষয়ে নজর দেয়ার জন্য আহ্বান জানান এবং এ ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে দেশের অর্থনীতিকে সিন্ডিকেট মুক্ত করার দাবি জানান।
Login to comment..