Revolutionary democratic transformation towards socialism

বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে সরকারের প্রতি নেতৃবৃন্দ বানভাসি মানুষদের পর্যাপ্ত ত্রাণ নিশ্চিত করুন


চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষদের পর্যাপ্ত ত্রাণ নিশ্চিত করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোট সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নুর সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে জোট নেতৃবৃন্দ এ দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরের সদস্য বহ্নি শিখা জামালী, বাসদ (মার্কসবাদী)’র

কেন্দ্রীয় কমিটির সদস্য মানস নন্দী, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গণসংহতি আন্দোলনের সম্পাদকম-লীর সদস্য বাচ্চু ভূঁইয়া, গণতান্ত্রিক বিপ্লীবী পার্টির লিয়াকত আলী। সভা পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ও বাংলাদেশের উজানে ভারতীয় অঞ্চলে অতি বর্ষণের ফলে সৃষ্টি বন্যায় দেশের ১৬টি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যাদুর্গত মানুষরা চরম সংকটে নিপাতিত হয়েছে। নেতৃবৃন্দ অতি দ্রুত আশ্রয়কেন্দ্র খুলে বন্যাদুর্গতদের পর্যাপ্ত

ত্রাণের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী যাতে লুটপাট না হয়ে যায় সে বিষয়ে নেতৃবৃন্দ সরকারকে সর্তক করেন। নেতৃবৃন্দ বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীসহ দেশবাসীকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। নেতৃবৃন্দ সমাবেশ থেকে প্রেসক্লাবের সামনে আন্দোলনরত পৌর কর্মচারী ও শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানান এবং তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..