Revolutionary democratic transformation towards socialism

রানা প্লাজা শ্রমিকদের প্রতি সিপিবি’র শ্রদ্ধাঞ্জলি শ্রমিক হত্যার বদলা নিতে শ্রমিকশ্রেণির লড়াই জোরদার করুন -কমরেড মোহাম্মদ শাহ আলম


আজ ২৪ এপ্রিল ২০১৯, রানা প্লাজা শ্রমিক হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বছরে রানা প্লাজা স্মৃতিস্তম্ভে সিপিবি’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম তার বক্তব্যে বলেন, ২৩ এপ্রিল প্রকৌশলী রানা প্লাজা সম্পর্কে বলেছিল, যেকোনো সময় এই ভবনটি ভেঙ্গে পড়তে পারে তারপরেও মুনাফালোভী-পুঁজিপতি মালিক জোর করে শ্রমিকদেরকে কারখানায় প্রবেশ করিয়ে হত্যা করে। তাই এই হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কমরেড মোহাম্মদ শাহ আলম নিহত ও আহতদের ক্ষতিপূরণ-পুর্নবাসন ও সুচিকিৎসার দাবি জানিয়ে বলেন, বারবার মুনাফা লোভের শিকার হয়ে হাজার হাজার শ্রমিককে জীবন দিতে হয়। এটাই পুঁজিবাদের বিশেষ রূপ যে, পুঁজিবাদের কাছে মানবতা-মূল্যবোধ থাকবে না। পুঁজিবাদী ব্যবস্থা পুঁজিপতি খুনি হলেও তার শাস্তি হয় না। তাই শ্রমিক হত্যার বদলা নিতে হলে ঐক্যবদ্ধভাবে শ্রমিক আন্দোলন এবং শ্রেণি-সংগ্রামের মাধ্যমে সমাজ বিপ্লব করে শ্রমিকশ্রেণিকে রাষ্ট্রক্ষমতা দখল করতে হবে। শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সম্পাদক জলি তালুকদার, কেন্দ্রীয় নেতা শ্রমিকনেতা কাজী রুহুল আমিন, কেএম মিন্টু, সাজেদা বেগম সাজু, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, রানা প্লাজা গার্মেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..