Revolutionary democratic transformation towards socialism

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিপিবি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন


আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদদের উদ্দেশ্য শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। আজ সকাল ৯টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিপিবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, প্রেসিডিয়াম সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা-১৫ আসনের প্রার্থী

ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল, কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূর, ঢাকা-১৪ আসনের প্রার্থী রিয়াজ উদ্দিন প্রমুখ। রায়ের বাজার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও ঢাকা-১৩ আসনের প্রার্থী খান আহসান হাবীব লাবলু, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মাহাবুবুল আলম, ঢাকা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..