Revolutionary democratic transformation towards socialism

মাওলানা শফি’র নারী বিদ্বেষী বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে সিপিবি নেতৃবৃন্দ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম আজ এক বিবৃতিতে হেফাজতের আমীর মাওলানা শফি আহম্মদের সংবিধান ও গণতান্ত্রিক চেতনা পরিপন্থী, নারী বিদ্বেষী বক্তব্যের তীব্র নিন্দা জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাওলানা শফি নারীদের চতুর্থ কিংবা পঞ্চম শ্রেণির উপর না পড়ানোর ফতোয়া দিয়ে কয়েক হাজার জনতাকে শপথ করিয়েছেন। এটা সংবিধান পরিপন্থী, মৌলিক অধিকার ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী, নারী বিদ্বেষী। নেতৃবৃন্দ আরো বলেন, ক্ষমতাসীনদের পক্ষ থেকে বিভিন্ন রকম সহযোগিতা, পৃষ্ঠপোষকতা তাকে এ ধরনের বক্তব্য প্রদানের শক্তি যুগিয়েছে। নেতৃবৃন্দ সমাজের সর্বস্তরের গণতান্ত্রিক মানুষকে এ ধরনের ফতোয়া রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং এ ধরনের অগণতান্ত্রিক, অসংবিধানিক নারী বিদ্বেষী বক্তব্য প্রদানের জন্য মাওলানা শফির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..