Revolutionary democratic transformation towards socialism

আশুগঞ্জে সিপিবি নেতা ঈশা খানের মৃত্যুতে কেন্দ্রীয় কমিটির শোক ‘গণমানুষের নেতা হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন’


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাবেক সংগঠক, ব্রাহ্মণবাড়ীয়া জেলা সম্পাদকম-লীর অন্যতম সম্পাদক, আশুগঞ্জের কমরেড ঈশা খানের আকস্মিক মৃত্যুতে সিপিবি’র কেন্দ্রীয় সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড ঈশা খান ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে যুক্ত হয়ে আমৃত্যু গণমানুষের স্বার্থে নিজেকে নিবেদিত করে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বাম আন্দোলন একজন একনিষ্ঠ সংগঠককে হারালো। গণমানুষের নেতা হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। গত ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়ীয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বাম গণতান্ত্রিক জোট মনোনীত সিপিবির কাস্তে মার্কার প্রার্থী ছিলেন তিনি। তিনি এলাকার মানুষের খুবই প্রিয় ছিলেন। মার্কসবাদী-লেনিনবাদী তত্ত্বে দখলও ছিল বেশ। আশুগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয়মেলার প্রধান উদ্যোক্তাও তিনি। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম নেতা ছিলেন। সম্প্রতি গড়ে ওঠা আশুগঞ্জ উন্নয়ন ও রেলপথ উন্নয়ন আন্দোলনে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে এক নজির স্থাপন করেছিলেন। আশুগঞ্জের আলাল শাঁ উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা কমরেড ঈশা খান এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব যোগ্যতার সাথে পালন করেছেন। তিনি আশুগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষকের স্বীকৃতি পেয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত নেতার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..