১. ঢাকা উত্তরের ২৩ লাখ ৭৫ হাজার ভোটারের মন জয় করে নির্বাচিত হলে আমি বর্তমানে ৬১ পশ্চিম নাখালপাড়ার ১,০০০ বর্গফুটের এসিবিহীন পিতা-মাতার যে বাড়ীতে থাকি সেখানেই অবস্থান করবো। মেয়রের জন্য নির্ধারিত আবাসস্থলকে অফিস হিসাবে ব্যবহার করবো।
২. মেয়র হিসাবে কখনো-কোনভাবেই ভিআইপি মর্যাদা গ্রহণ করব না। সর্বসাধারণ যে সুবিধা পাওয়ার যোগ্য তার চেয়ে বেশি সুবিধা গ্রহণ করব না।
৩. প্রতি বছর আয়কর প্রদানের শেষ তারিখের এক সপ্তাহের মধ্যে বিজ্ঞাপন দিয়ে আমার সম্পত্তির হিসাব জনগণের সামনে প্রকাশ করবো।
৪. আমার নিকট আত্মীয়দের কেউ সিটি কর্পোরেশনের সাথে কোন ধরনের ব্যবসায়িক লেনদেনে যুক্ত হবে না।
৫. মেয়র এবং রাজনৈতিক দায়িত্বপালনের বাইরে আর কোন ব্যবসায়িক/আর্থিক কর্মকান্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমি জড়িত থাকব না।
৬. বর্তমানে প্রাপ্ত বাড়ী ভাড়া এবং সঞ্চয়সমূহ থেকে প্রাপ্ত মুনাফা এবং মেয়রকে প্রদত্ত ভাতার বাইরে আর কোন নতুন উৎস হতে আমার কোন আয় থাকবে না।
৭. আমার ২২ বছরের ব্যাংকিং জীবনের ধারাবাহিকতায় নিজেকে যে কোন ধরনের ঘুষ-দুর্নীতি থেকে সর্বোতভাবে বিরত রাখব।
৮. স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ এ বিধান না থাকলেও মেয়র নিজের কর্মকান্ড তদারকির জন্য একজন অবনৈতিক স্বাধীন ‘ন্যায়পাল’ নিয়োগ দিবেন। ন্যায়পাল তাঁর সহকর্মীদের নিয়ে স্বাধীনভাবে সিটি মেয়রের কর্মকান্ড তদারকি এবং মেয়রের বিরুদ্ধে সংক্ষুব্ধ নগরবাসীর অভিযোগের নিষ্পত্তি করবেন।
Login to comment..