Revolutionary democratic transformation towards socialism

সিপিবির বিজয় দিবসের ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষদিন সকালে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান


মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত ৩ দিনব্যাপী অনুষ্ঠামালা আজ ১৬ ডিসেম্বর শেষ হয়েছে। আজ সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে সিপিবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মাহবুবুল আলম, ক্ষেতমজুর নেতা আরিফুল ইসলাম নাদিম প্রমুখ। এদিকে বিজয় দিবসের অনুষ্ঠানমালার ৩য় ও শেষদিনে আজ বিকেলে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আবৃত্তি ও গণসংগীত পরিবেশন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সভাপতিমণ্ডলীর সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য প্রদীপ ঘোষ। অনুষ্ঠানে কমরেড মোহাম্মদ শাহ আলম বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও ধারা থেকে দেশ দূরে সরে গেছে। শাসকশ্রেণির দলগুলো মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। চলমান সংকট থেকে দেশকে বাঁচাতে দেশকে মুক্তিযুদ্ধের চেতনা ও ধারায় এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে ‘ভিশন- মুক্তিযুদ্ধ ৭১’ বাস্তবায়ন করতে হবে। দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলতে হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..