আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই চূড়ান্ত করার জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম-কে প্রধান করে ১১ সদস্যের মনোনয়ন বোর্ড গঠন করা হয়েছে। গত ১১ নভেম্বর সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নের জন্য আবেদন গ্রহণ করা হবে।
উল্লেখিত সময়ের মধ্যে তৃণমূল থেকে যথা নিয়মে অর্থাৎ শাখা পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের কমিটির মতামতরে ভিত্তিতে আবেদন পাঠাতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান হয়েছে।
Login to comment..