Revolutionary democratic transformation towards socialism

প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড মোকছেদুর রহমান আর নেই


মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র পটুয়াখালী জেলা কমিটির সাবেক সভাপতি, প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড মোকছেদুর রহমান আর নেই। গতকাল ১৮ অক্টোবর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা রোগে তিনি ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। কমরেড মোকছেদুর রহমানের মৃত্যুতে সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড মোকছেদুর রহমান ছিলেন আজীবন বিপ্লবী। বিপ্লবী আন্দোলনকে অগ্রসর করার জন্য তিনি আত্মনিয়োগ করেছিলেন। একজন সাচ্চা কমিউনিস্ট হিসেবে তিনি সব ধরনের প্রলোভন, পিছুটান, আপসকামিতা থেকে নিজেকে মুক্ত রেখেছিলেন। রাজনীতির কারণে সরকারি চাকুরিতে ইস্তফা দিয়ে তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ নিয়েছিলেন। পটুয়াখালী তথা বৃহত্তর বরিশাল অঞ্চলে কমিউনিস্ট আন্দোলন, কৃষক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তিনি বিশিষ্ট ভূমিকা পালন করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, এই বিপ্লবীর মৃত্যুতে এ দেশের কমিউনিস্ট আন্দোলন এক পরীক্ষিত সৈনিককে হারাল। তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। আমাদের প্রতিদিনের লড়াইয়ে তিনি প্রেরণা জোগাবেন। সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর প্রতি সিপিবির শ্রদ্ধা নিবেদন দেশের বিশিষ্ট সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর প্রতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শ্রদ্ধা নিবেদন করেছে। সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড অনিরুদ্ধ দাশ অঞ্জন ও কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড আহসান হাবিব লাবলুর নেতৃত্বে সিপিবির একটি প্রতিনিধি দল আজ ১৯ অক্টোবর সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত শিল্পীর মরদেহে পুষ্পার্ঘ্য নিবেদন ও নিরবতা পালনের মধ্য দিয়ে প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..