বাম গণতান্ত্রিক জোটের পরিচালনা পরিষদ প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা বিল-২০১৮ প্রত্যাখ্যান করেছে।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদ-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক আজ ১৮ সেপ্টেম্বর ২০১৮ এক বিবৃতি প্রদান করে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন দেশবাসীর আপত্তির মুখে ৫৭ ধারা বাতিলের পরিবর্তে ডিজিটাল নিরাপত্তা বিলে তা ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। তার সাথে যুক্ত করা হয়েছে ঔপনিবেশিক আমলের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট। বিলে পরোয়ানা ছাড়া তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হয়েছে। বিলে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ভঙ্গ করলে সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ২৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ ডিজিটাল নিরাপত্তা বিল-২০১৮-কে কালা-কানুন আখ্যায়িত করে মানুষের গণতান্ত্রিক ও স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার হরণকারী এই আইন সংসদে উত্থাপন না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
Login to comment..