Revolutionary democratic transformation towards socialism

গার্মেন্ট শ্রমিকদের ঘোষিত নিম্নতম মজুরি ৮ হাজার টাকা সিপিবির প্রত্যাখ্যান

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম এক বিবৃতিতে আজ শ্রম প্রতিমন্ত্রী ঘোষিত গার্মেন্ট শ্রমিকদের ৮ হাজার টাকা নিম্নতম মজুরি প্রত্যাখ্যান করেছেন। নেতৃবৃন্দ অবিলম্বে মজুরি পুনর্বিবেচনা করে শ্রমিকদের আকাক্সক্ষা ও বাজার দরের সাথে সঙ্গতি রেখে ১৬ হাজার টাকা ঘোষণার দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, শ্রমিকপক্ষ যেখানে ১৬ হাজার টাকা দাবি করেছে এবং রাষ্ট্রায়ত্ব খাতের শ্রমিকরা ইতোমধ্যে প্রায় ১৮ হাজার টাকা মজুরি পাচ্ছে সেখানে কোনোভাবেই দেশের সর্বোচ্চ রপ্তানি আয় করা গার্মেন্ট শ্রমিকদের মজুরি ৮ হাজার টাকা হতে পারে না। নেতৃবৃন্দ বলেন, সরকার মালিকপক্ষকে তুষ্ট করতে শ্রমিকদের বিরুদ্ধে এই ন্যাক্কারজনক পদক্ষেপ গ্রহণ করেছে। তারা সরকারকে শ্রমিকবিদ্বেষী ভূমিকা ত্যাগ করার আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..