Revolutionary democratic transformation towards socialism

ছাত্র-ছাত্রীদের ওপর হামলা বন্ধ করুন - সিপিবি

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলা বন্ধ করতে সরকারের প্রতি সিপিবি’র আহ্বান। আজ ৬ আগস্ট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম ছাত্রদের যৌক্তিক দাবি পূরণ না করে নির্যাতন নিপীড়নের মাধ্যমে আন্দোলন দমনের অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, আজ সারাদেশে পুলিশ ছাত্রলীগের সন্ত্রাসীদের পাশে নিয়ে আন্দোলনরত ছাত্রদের ওপর হামলা চালিয়েছে। রামপুরায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও বসুন্ধারা এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ওপর টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। অসংখ্য ছাত্র-ছাত্রী আহত হয়েছে। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র ইউনিয়ন নেতা মোর্শেদ হালিমকে ছাত্রলীগের সন্ত্রাসীরা অকথ্য নির্যাতন করেছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শাহবাগে তিন জন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। নেতৃবৃন্দ বলেন, জেল-জুলুম-গ্রেপ্তার-নির্যাতন দিয়ে বাংলাদেশের মানুষকে দমন করা যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পূর্বসুরী শাসকদের কাছ থেকে এই শিক্ষা নিতে পারেন। নেতৃবৃন্দ অবিলম্বে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের ওপর হামলা বন্ধের আহ্বান জানান। ছাত্রদের দাবি মেনে নিয়ে শাজাহান খানকে মন্ত্রিসভা থেকে অপসারণের আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..