উজানে ভারতীয় অঞ্চলে অতি বর্ষণের ফলে মনু ও ধলাই নদীতে প্রবাহিত পানির স্রোতে মৌলভীবাজার সদর কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলায় শোচনীয় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে এ চার উপজেলায় জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তৈরি হয়েছে মানবিক বিপর্যয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটি কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ তৎপরতা শুরু করেছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম বন্যাদূর্গতদের উদ্ধার ও আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনা ও প্রয়োজনীয় ত্রাণ তৎপরতা পরিচালনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ মৌলভীবাজারের বন্যাদূর্গতদের পাশে দাঁড়ানোর জন্য পার্টির সদস্যবৃন্দ ও দেশবাসীর প্রতি পার্টির ত্রাণ তহবিলে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
Login to comment..