Revolutionary democratic transformation towards socialism

‘হাতী’ প্রতীক পেয়েছেন আবদুল্লাহ আল ক্বাফী নারীর জন্য নিরাপদ ঢাকা গড়ার অঙ্গিকার


"বাসযোগ্য ঢাকা চাই" আন্দোলনের নেতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী’র নির্বাচনী পোস্টার
আজ সকাল ১১টায় “বাসযোগ্য ঢাকা চাই” আন্দোলনের নেতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী’র নির্বাচনী প্রচারণা পল্লবী ঈদগাহ মাঠ থেকে শুরু হয়। এসময় তিনি কালশী রোড, পূরবী সিনেমা হল, মিরপুর ১১নং, অরিজিনাল ১০, বেনারশি পল্লী এই অঞ্চলে গণসংযোগ করেন। বিকেলে গণসংযোগ করেন আদাবর, আদাবর হাউজিং এলাকায়। এসময় মেয়র প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সাজ্জাদ জহির চন্দন, খান আসাদুজ্জামান মাসুম, যুব ইউনিয়নের সাবেক প্রেসিডিয়াম সদস্য তারিক হোসেন মিঠুল, যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য শেখ আব্দুল মান্নান, যুব ইউনিয়ন ঢাকা মহানগরের সভাপতি ত্রিদিব সাহা, কেন্দ্রীয় নেতা আশফিকুর রহমান পান্না, উদীচী নেতা

রায়েরবাজারে সিপিবি'র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী’র নির্বাচনী গণসংযোগ
কাজী সালামত উল্লাহ, খেলাঘল নেতা বিপ্লব আল মামুন, শ্রমিক নেতা মির্জা সোহেল রানা জীবন প্রমুখ। গণসংযোগকালে আবদুল্লাহ আল ক্বাফী ঢাকাকে নারীর জন্য নিরাপদ একটি শহর হিসেবে গড়ে তোলার অঙ্গিকার করেন। তিনি তাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করার মাধ্যমে সবার জন্য বাসযোগ্য মানবিক ঢাকা গড়ে তোলার সুযোগ দিতে আহ্বান জানান। তিনি ঢাকা সিটি কর্পোরেশনে একটি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা এবং ঢাকাকে দ্রুতগতির ইন্টারনেট সমৃদ্ধ ওয়াইফাই জোনের নগরী হিসেবে গড়ে তোলারও অঙ্গিকার করেন। বার্তা প্রেরক খান আসাদুজ্জামান মাসুম সমন্বয়ক, মিডিয়া সেল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী’র নির্বাচন পরিচালনা কমিটি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..