Revolutionary democratic transformation towards socialism

কবি বেলাল চৌধুরীর মৃত্যুতে সিপিবি’র শোক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম আজ এক বিবৃতিতে ষাটের দশকের স্বনামধন্য কবি বেলাল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কবি বেলাল চৌধুরী এদেশের আধুনিক কবিতার একজন অন্যতম কবি। কবি ছাড়াও তিনি একাধারে সাংবাদিক, প্রাবন্ধিক ও অনুবাদক ছিলেন। দীর্ঘদিন বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে প্রকাশিত ‘ভারত বিচিত্রা’র সম্পাদক ছিলেন। তিনি ২০১৮ সালে একুশে পদক পান। তার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গভীর শোক প্রকাশ করছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..