Revolutionary democratic transformation towards socialism

সিপিবি’র ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কোরীয় ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার দূতাবাসের কাউন্সিলর মি. পাক কিয়ং চল কোরিয়ার ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা বার্তা নিয়ে আজ ৫ মার্চ মুক্তিভবনে আসেন। সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের হাতে তিনি আনুষ্ঠানিকভাবে এ শুভেচ্ছাবার্তা তুলে দেন। এসময় পার্টির সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম এবং আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী উপস্থিত ছিলেন। কোরীয় পার্টির শুভেচ্ছা বার্তায় বলা হয়, সমাজতন্ত্রের লক্ষ্যে এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সিপিবি’র দীর্ঘদিনের ধারাবাহিক সংগ্রামকে কোরীয় পার্টি সমর্থন করে এবং সংহতি জানায়। কোরিয়ার ওয়ার্কার্স পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে আগামী দিনে দু’পার্টির দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..