বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম আজ এক বিবৃতিতে সিলেটে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, প্রকাশ্য দিবালোকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন শিক্ষাবিদের ওপর এ ধরনের হামলা দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার নাজুকতাকে তুলে ধরেছে।
নেতৃবৃন্দ অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Login to comment..