বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা মো. ইউসুফ আজ ঢাকায় মৃত্যুবরণ করেছেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম সাবেক সংসদ সদস্য মো. ইউসুফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
Login to comment..