আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় উপস্থিত নেতৃবৃন্দআন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারী সেলের উদ্যোগে আজ বিকেল ৪:৩০ মিনিট প্রগতি সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, সহিংসতা, গণতন্ত্রহীনতা ও মৌলবাদই মূলত নারী মুক্তির লড়াইয়ের অন্যতম প্রধান অন্তরায়। নারীর রাজনৈতিক অধিকার নিশ্চিত হওয়ার মধ্য দিয়েই মূলত তার সামাজিক, অর্থনৈতিক অবস্থা নির্ধারিত হয়। তার যেহেতু নারী মুক্তির লড়াই একটি রাজনৈতিক লড়াই সেহেতু রাষ্ট্রের, রাষ্ট্রকর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গী দ্বারা সমাজে নারীর অবস্থান প্রভাবিত হয়।
সংখ্যাতাত্ত্বিক সূচকে এগিয়ে থাকা অথবা প্রশাসনিক ক্ষমতাকেন্দ্রীক বিভিন্ন পদে কিছু সংখ্যক কিংবা অধিক সংখ্যক নারীর বহাল থাকাই কিন্তু নারীমুক্তি বা নারী প্রগতি নয়, বরং সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গী, গণতন্ত্রের চর্চা, সমতা নারী মুক্তির প্রকৃত পদক্ষেপ। সমান কাজে সমান মজুরী, পারিবারিক

সহিংসতা ঘরে বাইরে নিরাপত্তা নিশ্চিত করা সম্পদ সম্পত্তিতে সমান অধিকার এবং আইনগত অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নারী পুরুষের সমতার পৃথিবী প্রতিষ্ঠা সম্ভব। আর এজন্য অবশ্যই প্রয়োজন একটি রাজনৈতিক লড়াই এবং সেই রাজনৈতিক লড়াই যে রাজনৈতিক লড়াই ভোগবাদ, পুঁজিবাদের বিরুদ্ধে একটি প্রকৃত আদর্শিক লড়াই সূচনা করবে।
এ্যাড. মাকসুদা আক্তার লাইলির সভাপতিত্বে এবং লুনা নূর এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন, বাংলাদেশ মহিলা পরিষদের আন্দোলন বিষয়ক সম্পাদক কাজী সুফিয়া আক্তার শেলী, সিপিবির নেত্রী জলি তালুকদার, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার, নারী সেলের সংগঠক অনিন্দা সাহা, যুব ইউনিয়নের নেতা রুমি আক্তার ও গার্মেন্ট শ্রমিক নেত্রী মিনারা।
বার্তা প্রেরক
লক্ষ্মী চক্রবর্তী
আহ্বায়ক, নারী সেল