Revolutionary democratic transformation towards socialism

সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারিতে সিপিবি-বাসদ ও বাম মোর্চার তীব্র ক্ষোভ ও নিন্দা

ঢাকা মহানগর পুলিশ কর্তৃপক্ষ কর্তৃক ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকা মহানগরে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার নেতৃবৃন্দ। সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু ও সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক আজ এক যুক্ত বিবৃতিতে বলেন, শাসক শ্রেণির দুই দলের ক্ষমতার দ্বন্দ্বের কারণে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া, রাস্তায় তল্লাশির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করা এবং গ্রেফতার বাণিজ্যের মাধ্যমে নিরীহ মানুষকে সর্বস্বান্ত করার যে প্রক্রিয়া চলছে কোনোভাবেই তা বরদাশত করা যায় না। নেতৃবৃন্দ পুলিশ কর্তৃপক্ষের মৌলিক অধিকার পরিপন্থী সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন, পুলিশের কর্তব্য জনগণের মৌলিক অধিকার রক্ষায় সহযোগিতা করা, তা কেড়ে নেয়া নয়। নেতৃবৃন্দ অবিলম্বে সভা-সমাবেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..