Revolutionary democratic transformation towards socialism

অবিলম্বে গ্রেফতারকৃত গার্মেন্ট শ্রমিক নেতাদের মুক্তি দাও গার্মেন্ট শ্রমিক নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহার কর -সিপিবি

গতকাল (৪ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃত দুই গার্মেন্ট শ্রমিক নেতা মুন্না ও রাসেল হোসেনের মুক্তি এবং গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাড. মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক জলি তালুকদারসহ ১২ গার্মেন্ট শ্রমিক নেতা ও রামপুরার আশিয়ানা গার্মেন্ট কারখানার শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার চেয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বেআইনীভাবে বন্ধ ঘোষিত রামপুরার আশিয়ানা গার্মেন্ট কারখানার শ্রমিকদের আলোচনার জন্য বিজিএমইএ ভবনে ডেকে বিজিএমইএ নেতৃবৃন্দের নির্দেশে বিজিএমইএ’র নিরাপত্তারক্ষী, কর্মচারী, কর্মকর্তাবৃন্দ তাদের ওপর বর্বর হামলা চালিয়েছে। ৩৭ জন শ্রমিক এতে আহত হন। বিজিএমইএ গার্মেন্ট টিইউসির সভাপতি অ্যাড. মন্টু ঘোষ, সাধারণ সম্পাদক জলি তালুকদার, কার্যনির্বাহী সভাপতি কাজী রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক কেএম মিন্টুসহ কেন্দ্রীয় সম্পাদকম-লীর ১২ জনসহ আরো ১৫০ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গতকাল কারখানার সামনে থেকে শ্রমিকনেতা মুন্না ও রাসেল হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। নেতৃবৃন্দ গ্রেফতারকৃত গার্মেন্ট শ্রমিকনেতা রাসেল ও মুন্নার অনতিবিলম্বে মুক্তি এবং শ্রমিক নেতাদেরসহ আশিয়ানা গার্মেন্ট শ্রমিকদের ওপর বিজিএমইএ’র দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..