Revolutionary democratic transformation towards socialism

সিপিবি-বাসদ নেতৃবৃন্দের সরকারের প্রতি আহ্বান হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং গাফিলতির জন্য দায়ী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের শাস্তি দিন

হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে ক্ষতিগ্রস্ত কৃষকসহ এলাকাবাসীদের যথাযথ ক্ষতিপূরণ, সুদমুক্ত ঋণ প্রদান এবং দুর্বল বাঁধ নির্মাণের সাথে জড়িত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের শাস্তি প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ’র সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। আজ ৬ এপ্রিল সিপিবি-বাসদ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, হাওরের ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্দিষ্ট সময়ে বাঁধ নির্মাণ সম্পন্ন না করায় এবং যেটুকু বাঁধ নির্মাণ করা হয়েছে তা দুর্বল হওয়ায় চৈত্র মাসের অকাল বন্যায় বাঁধ ভেঙে নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জের লক্ষ লক্ষ হেক্টর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। বাঁধ ভেঙে হাওর অঞ্চল তলিয়ে সর্বশ্বান্ত হয়ে পড়েছে হাওরের কৃষকরা। সময়মত বাঁধ রক্ষার ব্যবস্থা গ্রহণ না করায় কৃষকদের এ সর্বনাশ হয়েছে বলে নেতৃবৃন্দ দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অধ্যুষিত জেলাগুলোকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে। প্রতিটি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও সুদমুক্ত ঋণ প্রদান করতে হবে। এলাকার কর্মহীন হয়ে যাওয়া ক্ষেতমজুরদের খাদ্য সহায়তাসহ অন্যান্য সহায়তা প্রদান করতে হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ সময়মত ও যথাযথ বাঁধ নির্মাণে গাফিলতির জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়ী কর্মকর্তাদের উপযুক্ত শাস্তি দাবি করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..