Revolutionary democratic transformation towards socialism

সিপিবি’র সভায় কমরেড সেলিম জ্যামের জন্য যদি হকাররা দায়ী হন তবে হকারমুক্ত ঢাকায় তীব্র জ্যাম কেন?

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের তীব্র বিরোধিতা করে বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হকার উচ্ছেদের কারণ হিসেবে ঢাকায় জ্যামের কথা উল্লেখ করা হয়েছিল। প্রকৃতপক্ষে জ্যামের বিষয়টিকে হকার উচ্ছেদের জন্য অজুহাত হিসেবে দাঁড় করানো হয়েছে। এটা গত কয়েকদিনে স্পষ্ট হয়ে গেছে। জ্যামের জন্য যদি হকাররা দায়ী হন, তবে হকারমুক্ত ঢাকায় তীব্র জ্যাম কেন? আজ ২৪ জানুয়ারি মুক্তিভবনে অনুষ্ঠিত সিপিবি’র প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় রিপোর্ট উত্থাপন করেন সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ। আরো বক্তব্য রাখেন- হায়দার আকবর খান রনো, মো. শাহ আলম, লক্ষ্মী চক্রবর্তী, সাজ্জাদ জহির চন্দন, রফিকুজ্জামান লায়েক, মিহির ঘোষ, শাহীন রহমান, অনিরুদ্ধ দাশ অঞ্জন। কমরেড সেলিম আরো বলেন, সরকার গরিব মানুষের পেটে লাথি মারতে উদ্যত। গরিব মানুষের ওপর এখন নানাভাবে হামলা-নির্যাতন হচ্ছে। হকারদের রুটি-রুজির ওপর হামলা কোনোভাবেই মেনে নেয়া হবে না। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হকারদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..