Revolutionary democratic transformation towards socialism

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে গতকাল ৪ ডিসেম্বর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মুনাফাখোরদের অন্যতম টার্গেট এখন বস্তিগুলো। সরকারের নীতি হচ্ছে বস্তিউচ্ছেদ। মুনাফার করালগ্রাসের নিচে এখন বস্তিবাসীর জীবন। নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে একের পর এক বস্তিতে অগ্নিকা-ের ঘটনা ঘটানো হচ্ছে। বস্তিতে অগ্নিকাণ্ডে স্বল্প আয়ের বস্তিবাসীদের সামান্যতম জিনিস পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সাথে সাথে পুড়ে যাচ্ছে তাদের স্বপ্ন। নেতৃবৃন্দ আরো বলেন, কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বস্তিবাসীদের পুনর্বাসন না করে, উচ্ছেদ করা চলবে না। কড়াইল বস্তিতে ক্ষতিগ্রস্থদের সহায়তা দিতে হবে। কড়াইল বস্তিতে ক্ষতিগ্রস্থদের পাশে সিপিবি’র নেতৃবৃন্দ আজ ৫ ডিসেম্বর সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র একটি প্রতিনিধি দল কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের সাথে দেখা করেন। ক্ষতিগ্রস্থদের সঙ্গে সিপিবি’র নেতৃবৃন্দ কথা বলেন। এসময় সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব লাবলু, আব্দুল্লাহ ক্বাফী রতন, ঢাকা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, বস্তিবাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, মো. সেলিম, নূরুজ্জামান, মাহবুবুর রহমান প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..