Revolutionary democratic transformation towards socialism

শহীদ ডা. মিলন দিবসে সিপিবি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন গণতন্ত্রের জন্য নতুন লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে

শহীদ ডা. শামসুল হক খান মিলন দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় নেতৃবৃন্দআজ ২৭ নভেম্বর সকালে ঢাকা মেডিকেল কলেজের শহীদ বেদী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র শহীদ মিলন চত্ত্বরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিলন চত্ত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন ও কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স। শ্রদ্ধা নিবেদনকালে আরো উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মো. শাহ আলম, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব লাবলু, কাফি রতন, জাতীয় পরিষদ সদস্য চন্দন সিদ্ধান্ত, নূরুল ইসলাম গাজী, সাবেক ছাত্রনেতা শরীফুজ্জামান শরীফ প্রমুখ। সংক্ষিপ্ত সমাবেশে সিপিবি’র নেতৃবৃন্দ বলেন, যে স্বপ্ন নিয়ে ডা. মিলন জীবন দিয়েছিলেন, সেই স্বপ্ন এখনও পূরণ হয়নি। উপরন্তু সেই স্বপ্ন থেকে দেশ দূরে সরে যাচ্ছে। ‘৯০-এর গণআন্দোলনের অর্জনও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। পতিত স্বৈরশাসক এরশাদ রাজনীতিতে পুনর্বাসিত করা হয়েছে। জনগণের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। গণতন্ত্রের জন্য এখন নতুন লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..