Revolutionary democratic transformation towards socialism

কমরেড ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে সিপিবি’র কর্মসূচি ২৮ নভেম্বর সারাদেশে সিপিবি শোকদিবস পালন করবে

কমরেড ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)’র পক্ষ থেকে আগামী ২৮ নভেম্বর সারাদেশে ‘শোক দিবস’-এর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঢাকাসহ সারাদেশে শোকসভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। এই দিন কেন্দ্রীয় অফিসসহ সারাদেশে সিপিবি’র অফিসগুলোতে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য সিপিবি’র নেতৃবৃন্দ সারাদেশের পার্টির ইউনিটগুলোকে আহ্বান জানিয়েছেন। এদিকে কিউবার জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সিপিবি’র পক্ষ থেকে কিউবার কমিউনিস্ট পার্টির কাছে এক শোকবার্তা পাঠানো হয়েছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..