Revolutionary democratic transformation towards socialism

গণতন্ত্রের লড়াই অব্যাহত রাখার আহ্বান


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিরাজগঞ্জ জেলা কমিটি সদস্য, রায়গঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, ক্ষেতমজুর নেতা সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিকের হত্যাদিবসে আজ ৪ আগস্ট মুক্তিভবনে সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে প্রদীপ ভৌমিকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, গত বছর জুলাই গণঅভ্যুত্থানে সাম্প্রদায়িকগোষ্ঠী সিপিবি নেতা প্রদীপ ভৌমিককে রায়গঞ্জ প্রেসক্লাবে কর্মরত অবস্থায় নির্মমভাবে হত্যা করে। 

তিনি বলেন, আমরা স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর লড়াই করেছি। পাশাপাশি সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও আমাদের সংগ্রাম অব্যাহত আছে। আমরা এই দুই অপশক্তির দ্বারা সবসময়ই আক্রমণের শিকার হয়েছি। প্রদীপ ভৌমিক জীবন দিয়ে প্রমাণ করেছেন সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। 

তিনি বলেন, স্বৈরাচারকে হটিয়ে আমরা একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা করতে পারিনি। তিনি গণতন্ত্রের লড়াই অব্যাহত রাখার আহ্বান জানান। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সাম্প্রদায়িক গোষ্ঠী মুক্তিযুদ্ধ, বাহাত্তরের সংবিধানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে জুলাই গণঅভ্যুত্থানের শক্তিগগুলোর মধ্যে বিভেদ তৈরি করছে। এর ফলে পতিত স্বৈরাচার আবার নানানরূপে ফিরে আসার চেষ্টা করছে। তিনি গণঅভ্যুত্থানের আকাঙক্ষার বৈষম্যমুক্ত, গণতান্ত্রিক দেশ গড়ার সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সভায় সিপিবি সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে সাম্প্রদায়িক শক্তি আরো শক্তিশালী হয়েছে। দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে জনগণের মধ্যে প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তিনি দ্রুত নির্বাচনের দাবি করে বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয় এমন অনেক কাজে তারা হাত দিয়েছেন। যা দেশবাসী মেনে নিবেন না। তিনি দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার দাবি করেন।

এছাড়াও শহীদ প্রদীপ ভৌমিকের হত্যাদিবসে সিরাজগঞ্জসহ দেশব্যাপী সিপিবিসহ বিভিন্ন গণসংগঠনের উদ্যোগে প্রদীপ ভৌমিকের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..