Revolutionary democratic transformation towards socialism

ভিয়েতনামের রাষ্ট্রীয় অনুষ্ঠানে সিপিবি নেতা এডভোকেট হাসান তারিক চৌধুরী


সমাজতান্ত্রিক ভিয়েতনাম সরকারের আমন্ত্রণে সেদেশের উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে সিপিবির সম্পাদক এডভোকেট হাসান তারিক চৌধুরী আজ ২৯ এপ্রিল ২০২৫ সকালে ভিয়েতনামের উদ্দেশ্যে রওয়ানা করেছেন।

এ অনুষ্ঠানে ভিয়েতনাম সরকারের আমন্ত্রণে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। 

দক্ষিণ ভিয়েতনামের স্বাধীনতা এবং দেশটির জাতীয় ঐক্য দিবসের ৫০তম বার্ষিকী উপলক্ষে দেশটির হো চি মিন সিটিতে ২৯-৩০ এপ্রিল ২০২৫ এ বিরাট রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

ভিয়েতনামের সরকার এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। সমাজতান্ত্রিক ভিয়েতনামের রাষ্ট্রপতি এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড তো লাম অনুষ্ঠানে মূল বক্তব্য উত্থাপন করবেন। 

অনুষ্ঠানের ঘোষণায় বলা হয়েছে, সাম্রাজ্যবাদ এবং নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির এ আয়োজন এক শক্তিশালী বার্তা দিচ্ছে। সেটি হলো, এশিয়ার নিপীড়িত জনগণ আজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের জন্য প্রস্তুত। আগ্রাসন, যুদ্ধ এবং সহিংসতা আজ সাধারণ জনগণের প্রতিরোধে সম্মুখীন। এ সংগ্রামে জনগণের জয় অবধারিত।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..