বাংলাদেশের
কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক
রুহিন হোসেন প্রিন্স আজ ২১ এপ্রিল ২০২৫, সোমবার, এক বিবৃতিতে সিপিবি জাতীয়
পরিষদ সদস্য ও ঢাকা মহানগর (উত্তর)-এর নেতা, ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস
ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (ইএইডি)’র সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র ও
যুব নেতা প্রকৌশলী রাশেদুল হাসান রিপনের পিতা আশরাফুল হক তালুকদারের
মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত আশরাফুল
হক তালুকদারের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের
প্রতি সমবেদনা জানান। নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে সিপিবি শুভাকাক্সক্ষীকে
হারালো।
উল্লেখ্য, গতকাল ২০ এপ্রিল, রাত ৮টা ৫১ মিনিটে রাজধানীর
শ্যামলীর ঢাকা সেন্ট্রাল হাসপাতালে আশরাফুল হক তালুকদার চিকিৎসাধীন অবস্থায়
মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। মৃত্যুকালে তিনি তিন
ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।