বাংলাদেশের
কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক
রুহিন হোসেন প্রিন্স আজ ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, এক বিবৃতিতে সিপিবি
কেন্দ্রীয় কমিটির সম্পাদক, ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি ডাক্তার
সাজেদুল হক রুবেলের মা পার্টির সুহৃদ লায়লা আক্তার এবং সিপিবি কেন্দ্রীয়
কমিটির সদস্য ও যশোর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের মা
মোমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, তাঁদের মৃত্যুতে সিপিবি শুভাকাঙ্ক্ষীকে হারালো। প্রগতিশীল আন্দোলনে তাদের অবদান অনস্বীকার্য।
বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।