Revolutionary democratic transformation towards socialism

‘দুর্বৃত্তায়িত রাজনীতিকে পরাজিত করে বৈষম্যহীন দেশ গড়তে হবে’


আজ ১৬ ডিসেম্বর ২০২৩, শনিবার, মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপবি) নেতৃবৃন্দ সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা, কেন্দ্রীয় সদস্য অ্যাড. মন্টু ঘোষ, ডা. সাজেদুল হক রুবেল, প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, আবিদ হোসেন, কাজী রুহুল আমীন, লাকী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
 
পুষ্পস্তবক অর্পণের পর সংবাদ কর্মীদের প্রশ্নের উত্তরে সিপিবি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। ক্ষমতাসীনরা নিজেদের আখের গুছিয়েছে, সাধারণ মানুষের স্বার্থ দেখেনি। এসব রাজনীতির বিরুদ্ধে বাম গণতান্ত্রিক শক্তির বিকল্প সমাবেশ গড়ে তুলে শহীদদের স্বপ্ন

বাস্তবায়ন করতে হবে। তিনি আসন্ন নির্বচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে তা বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

রুহিন হোসেন প্রিন্স বলেন, গণতন্ত্রহীন ও প্রহসনের ভাগবাটোয়ারার নির্বাচনী পরিবেশে বিজয় দিবস পালন করতে হচ্ছে। রাজনীতির দুর্বৃত্তায়ন এমন পর্যায়ে পৌঁছেছে যে, এরাই শাসকদের রাজনীতি নিয়ন্ত্রণ করছে। সংসদ সদস্য হলেই টাকার পাহাড় গড়া যায়। জবাবদিহিতা নেই। এজন্য এরা দেশে গণতন্ত্রহীন, সাম্প্রদায়িক ও বৈষম্যের পরিবেশ বজায় রাখতে চায়। এ অবস্থা থেকে মানুষের বিজয়ের স্বাদ পৌঁছে দিতে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন দেশ গড়তে হবে। দুর্বৃত্তায়িত রাজনীতিকে পরাজিত করতে হবে। সাম্প্রদায়িক শক্তিকে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকভাবে পরাজিত করতে হবে। তিনি সভা-সমাবেশ বন্ধে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ক্ষোভ প্রকাশ করে একে সংবিধান বিরোধী হিসেবে উল্লেখ করেন এবং প্রত্যাহারের দাবি জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..